ভিয়েনা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়ায় ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আমির খসরুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সভাকক্ষে এ আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রয়াত সাংবাদিক আমির খসরুর পরিবারের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় তাঁর কর্মজীবন, সাংবাদিকতায় অবদান ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপস্থিত ব্যক্তিরা।

কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক আমির খসরুর চাচাতো ভাই নুরুল আলম মাস্টার, ভাইয়ের ছেলে মাস্টার মো. আহসান হাবিব, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিকদার মো. কাজল, সহসভাপতি ফয়সাল আহমেদ মিঠুন, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম এবং সদস্য মো. মহসিন খান, মো. খায়রুল আমিন ছগির ও মো. সিরাজুল ইসলাম রনিসহ অনেকে।

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক আমির খসরুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইব্রাহিম।

স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক আমির খসরুর কর্মময় জীবন স্মরণ করেন এবং সাংবাদিকতায় তাঁর অবদান তুলে ধরেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল

আপডেটের সময় ০১:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬