ভিয়েনা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকানসিন অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৪ অক্টোবর) সাউক কাউন্টি শেরিফের দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর শেরিফের ডেপুটি ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিধ্বস্ত বিমানটি শনাক্ত করেন। উড়োজাহাজটিতে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু ছিল। তল্লাশি চালিয়ে ছয় আরোহীর সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে যাচ্ছিল। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় আপাতত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

শেরিফের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার আগে বিমানটি কাছাকাছি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে। ওই যোগাযোগে কী কথা হয়েছিল এবং আবহাওয়াজনিত কোনো পরিস্থিতি দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল পাইপার পিএ-৪৬ মডেলের।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্যানুযায়ী, প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার (আইসিং) কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেওয়ার পর বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে।

একপর্যায়ে বিমানটির নিচে নামার গতি বাড়তে থাকে। পরে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ ও ডেটা ট্র্যাকিং বিচ্ছিন্ন হয়ে যায়।

এনটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসন্ধানে তদন্তকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। আগামী ৩০ দিনের মধ্যে দুর্ঘটনার বিষয়ে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

আপডেটের সময় ০১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬