ভিয়েনা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.15.0.W30; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন : অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (AWF)-এর উদ্যোগে ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির সাফিউদ্দীন শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও নিজস্ব দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে কানন: স্কুল অব অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষার্থীদের আঁকা বৈচিত্র্যময় শিল্পকর্ম স্থান পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, কার্টুনিস্ট ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন রানার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং রানার অটোমোবাইলস পিএলসির সিইও মুহাম্মদ নজরুল ইসলাম FCA।

“A World of Our Own – Where every colour tells a story, and every perspective matters” প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে তিন দিন। ৮ থেকে ১০ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন AWF-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা এবং কাননের অধ্যক্ষ ডা. রওনাক হাফিজ; AWF-এর চেয়ারপারসন প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন; ভাইস চেয়ারপারসন ও কাননের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্থপতি আনিকা তাবাসসুম।

এ ছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতার প্রকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি তাদের শিল্পচর্চা ও নিজস্ব দৃষ্টিভঙ্গিকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগও তৈরি হচ্ছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬