ভিয়েনা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাফে এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫ সময় দেখুন

এক লাফে এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

বর্ষা আহমেদ বৃষ্টি : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

অর্থাৎ, আগের দামের তুলনায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা।

বিইআরসির নির্ধারিত নতুন দাম অনুযায়ী অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। ফলে আবাসিকসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এক লাফে এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

আপডেটের সময় ০১:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬