ভিয়েনা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারাত্মক আহত হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আব্দুল্লাহ পশ্চিম চরউমেদ গ্রামে তার নানা মৃত জালাল আহমেদের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে পার হতে গেলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং সংশ্লিষ্ট অটোরিকশা চালক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সকাল ৮:৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত

আপডেটের সময় ১০:৫৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬