ভিয়েনা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

দেলদুয়ারে গৃহবধূকে গণধর্ষণ, ৬ আসামির যাবজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণ ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মো. মজনু মিয়ার ছেলে মো. রিফাত, মো. মোবারকের ছেলে আব্দুর রউফ, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আল আমিন এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৯ অক্টোবর ওই গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তাঁর ফুফুর বাড়িতে যান। সেখানে ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমরাও খান দিপু জানান, ওই দিন রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক ওই গৃহবধূকে একটি টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে যান। সেখানে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। ঘটনার পরদিন তিনি বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন।

দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেলদুয়ারে গৃহবধূকে গণধর্ষণ, ৬ আসামির যাবজ্জীবন

আপডেটের সময় ০২:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬