ভিয়েনা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২১৭ নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪ লালমোহনে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ শেখ হাসিনা ও তাঁর এমপিরা ব্যাপক লুটপাট করেছেন: স্পিকার হাফিজ সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২ লালমোহনে শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’ চেয়ারম্যান নয়, মানুষের ভালোবাসা নিয়ে হৃদয়ে বেঁচে থাকতে চাই: নিজাম উদ্দিন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে টেলিভিশনের একটি টক শোতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। একই সঙ্গে নিজের ওই মন্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন। তাঁর মন্তব্যে নিহত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট সৃষ্টি হয়েছে, সে জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

এর আগে ‘স্টার নিউজ’-এর একটি আলোচনা অনুষ্ঠানে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে কথা বলেন কামরুজ্জামান রতন। সেখানে তিনি বলেন, “আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না।”

তাঁর এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে এ মন্তব্য নিয়ে অসন্তোষ দেখা দেয়।

সমালোচনার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ফেসবুকের বিবৃতিতে কামরুজ্জামান রতন লেখেন, “সম্প্রতি স্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত উক্ত মন্তব্যটি করেছিলাম।”

তিনি আরও বলেন, তাঁর ওই মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। তাই তিনি বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন। একই সঙ্গে মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান।

নিজের ভুল স্বীকার করে এই সংসদ সদস্য বলেন, মানুষের ভুল হতে পারে। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়াকে তিনি বিশেষ অনুগ্রহ হিসেবে দেখেন।

বিবৃতিতে নিজের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দেশবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন কামরুজ্জামান রতন।

তাঁর এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন এই সংসদ সদস্য।

ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

আপডেটের সময় ০২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬