ভিয়েনা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

গাজীপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক যুবক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের পূবাইলে সাবেক স্ত্রী আসমা আক্তারকে (১৮) গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় রফিকুলকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বিকেলে হায়দরাবাদ এলাকার মাউরারটেক সংলগ্ন ঢাকা-জয়দেবপুর রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার নওগাঁর মান্দা থানার মৌনম এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুর মহানগরের খাইলকৈর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

আটক রফিকুল ইসলাম নওগাঁর মান্দা থানার ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।

নিহতের বাবা আবুল হোসেনের বরাত দিয়ে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে রফিকুলের সঙ্গে আসমার বিয়ে হয়। তাঁর দাবি, আসমার নানা জোর করে এ বিয়ে দিয়েছিলেন। সম্প্রতি রফিকুল দেশে ফেরার পর পারিবারিক কলহের জেরে প্রায় ২০ দিন আগে আসমা তাঁকে তালাক দেন।

আবুল হোসেন আরও জানান, তিন দিন আগে রফিকুল কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে আসমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আসমা তাঁর সঙ্গে যেতে রাজি হননি। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে মোবাইল ফোনে আসমাকে হায়দরাবাদ রেললাইন এলাকায় দেখা করতে বলেন রফিকুল।

অভিযোগ অনুযায়ী, আসমা সেখানে গেলে রফিকুল ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, স্থানীয়রা রফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনাটি রেললাইনের সীমানায় হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজীপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক যুবক

আপডেটের সময় ০২:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬