ভিয়েনা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৯৪ সময় দেখুন

ভোলার লালমোহনে ২০ অক্টোবর শুরু হচ্ছে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধলীগৌরনগর ও কালমা ইউনিয়ন একাদশ।

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মঙ্গলসিকদার বাজার খেলাঘর অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সহযোগিতা করছে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ ও কালমা ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে আশা করছেন আয়োজকেরা।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ধলীগৌরনগর পূর্ব শাখা বিএনপির সভাপতি আলহাজ মো. ইউসুফ।

আয়োজকেরা আশা করছেন, এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়বে এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’

আপডেটের সময় ০৭:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬