ভিয়েনা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা বাজার মনিটরিং কমিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ৬৫ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি: নিত্যপন্যের দামে কারসাজি ঠেকাতে ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানার নেতৃত্বে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি মাঠে নেমেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক, সদর এসপি সার্কেল মহিদুল ইসলাম, পৌর পরিষদ, চেম্বার অব কমার্স, কৃষি, খাদ্য, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে সরজমিনে জেলার চালের বাজার, মুদিমনোহরী ও বিভিন্ন পন্যের দোকানগুলিতে খোজ খবর নেন।

এসময় তারা দোকানগুলোতে প্রতিদিনের পন্য সামগ্রীর মূল্য তালিকা রাখার নির্দেশনা দেন। যাদের কাছে আপডেট মূল্য তালিকা পাওয়া যায়নি তাদেরকে সতর্ক করে দেয় বাজার মনিটরিং কমিটি। সরকারের নির্দেশনা না মানলে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হবে বলে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা বাজার মনিটরিং কমিটি

আপডেটের সময় ০৬:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩