ভিয়েনা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বরের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ১৪১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওতাধীন বহরা ইউনিয়নেরবোরহানপুর গ্রামে গায়ে হলুদের দিনে সাউন্ড বক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বর। বিয়ে বাড়িতে এখন আনন্দের বদলে চলছে শোকের মাতম। গতকাল(১৭জুন) বৃহস্পতিবার  বিকাল ৩ টার দিকে উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

বহরা ইউ পি, চেয়ারম্যান আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে ষ্টেশন খোলাবাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারীর ছেলে। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের হাসান আলীর মেয়ে সেলিনা আক্তার এর সঙ্গে সজলের আগামী কাল শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল।তিনি বলেন, বিয়ের সকল প্রস্তুতি শেষ ছিল। বৃহস্পতিবার গায়ে হলুদ এর দিনে বাড়িতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন  দিতে যান। এসময় বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বরের মৃত্যু

আপডেটের সময় ০৬:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১