ভিয়েনা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে

সড়ক দূর্ঘটনায় আইনজীবী নিহতের ঘটনায় মঠবাড়িয়ায় মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৯২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও মঠবাড়িয়া চৌকিবারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অভিনাশ মিত্রের নিহতের ঘটনায় ঘাতক বাস চালক ও সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মূখ সড়কে চৌকি আদালতের আইনজীবীদের আয়োজনে এ কর্মর্সূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, বাস মালিকরা বেশি মুনাফার জন্য জোর করে চালক, হেলপার ও কন্ট্রাকটর দিয়ে বিরামহীন ভাবে গাড়ি চালু রাখেন। পাশাপাশি অদক্ষ চালক এবং সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারনে প্রতিদিনই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন বক্তারা। এব্যপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হবার আহ্বান জানানো হয় মানববন্ধনে।

প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আতাউর রহমান খানের সভাপতিত্বে ও শামীম আহম্মেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাসরিন জাহান, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি ইখতিয়ার হোসেন পান্না, সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন, সমাজ সেবক সুভাষ মজুমদার, মঠবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক সমিতি সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোটার্স ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল বুলেটসহ অন্যান্যরা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সড়ক দূর্ঘটনায় আইনজীবী নিহতের ঘটনায় মঠবাড়িয়ায় মানববন্ধন

আপডেটের সময় ০৬:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩