ভিয়েনা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই শৈলকূপায় আনসার-ভিডিপি সদস্যদের মতবিনিময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৯২ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ দেশে যখন করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে, তখন ঝিনাইদহের শৈলকুপায় কয়েকশ আনসার-ভিডিপি সদস্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করেই হয়েছে এ মতবিনিময়।

উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার ্কাএ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন গ্রাম হতে আনসার-ভিডিপি সদস্যরা সভায় অংশ নেন। এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার আনসার-ভিডিপি কর্মকর্তাগন অতিথী হিসাবে উপস্থিত ছিলেন।

সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন আইন-শৃঙ্খলার সাথে জড়িত একটি বাহিনীর এমন অনুষ্ঠান নিয়ে চলছে ব্যাপক সমলোচনা। এ প্রসঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, এ মুহুর্তে সবাবেশটি না করাই উচিৎ ছিল, তবে এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি।

এদিকে, শৈলকুপা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবাল বলছেন, যদিও দেশের পরিস্থিতি ভাল না কিন্তু পূর্ব নির্ধারিত সময়সূচী থাকায় এই মতবিনিময় সভা করা হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে, সর্বোচ্চ সতর্কতা ও স্যানিটাইজড করে সবাই মতবিনিময় সভায় এসেছে।

শেখ ইমন /ইবি টাইমস/আরএন

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই শৈলকূপায় আনসার-ভিডিপি সদস্যদের মতবিনিময়

আপডেটের সময় ০৮:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১