ভিয়েনা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ১১৫ সময় দেখুন

বাংলাদেশ সহ বিশ্বে পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং ১২ জনের নতুন করে সংক্রামিত হওয়ার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৭৬ জনে। এ সময়ে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৯৬৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৬৬ জন। ২৪ ঘণ্টায় ৬৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬৪১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।

এদিকে লন্ডন থেকে সম্প্রচারিত জনপ্রিয় বাংলা টেলিভিশন অইঅন (ion) টিভিতে বৃটেনে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তারের কথা বলা হয়েছে। সম্প্রচার কেন্দ্রটি আরও জানায়,বৃটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে করোনা পরীক্ষা বৃদ্ধির কথা জানিয়েছে।

যুক্তরাজ্যে করোনার ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের নাম “এরিছ” বা “easy 5.1″। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”(WHO) জানিয়েছে গত এক
মাসে বিশ্বে প্রায় দশ লাখ মানুষ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩,১০০ জনের মৃত্যু হয়েছে। অস্ট্রিয়ায় এখনও করোনার এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের খবর পাওয়া যায় নি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১২

আপডেটের সময় ০৪:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩