ভিয়েনা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম

নাজিরপুরের ইউএনও অফিসের সিএ-এর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ১১৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) অফিসের সি.এ মো. রুহুল আমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রভাব খাটিয়ে লুট-পাট করছেন।

অভিযোগে জানা গেছে, তিনি গত ২০১৮-১৯ অর্থ বছরের ইউএনও (রোজি আক্তার) বাসভবনের আসবাবপত্র (ফার্নিচার) ক্রয়ের জন্য বরাদ্দ পাওয়া প্রায় ৫ লাখ টাকার পুরোটাই আত্মসৎ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাবেক কর্মচারী মো. তৌহিদুল ইসলাম সহ একাধীক কর্মচারীরা জানান, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের ভাতার টাকা না দিয়ে তা তিনি আত্মসৎ করেছেন। নাম প্রকাশ না করারা শর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারী জানান, ইউএনও অফিনের সিএ রুহুল আমীন বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তির নামে ভুয়া কাজের প্রজেক্ট দেখিয়ে কাজ না করে টাকা উত্তোলন করে আত্মসৎ করেন। এ ছাড়া তিনি সরকারী কোয়ার্টার সরকারী টাকায় সংস্কার করে গত ৪ বছর ধরে সেখানে বসবাস করলেও তার কোন ভাড়া প্রদান করছেন না।

ওই অফিসের একাধীক কর্মচারীরা জানান, গত ৪ বছর আগে তিনি এখানে যোগদানের পর থেকে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়ালের পারিবারিকভাবে ঘনিষ্ট পরিচয়ে প্রভাব খাটিয়ে এমন অনিয়ম ও দুর্নীতি করছেন।

এসব অভিযোগের বিষয় মুঠোফোনে জানতে চাইলে সিএ রুহুল আমীন জানান, বাসা ভাড়া নিয়মিত দিচ্ছেন, ফার্নিচার ক্রয় করেছে। তবে নির্বাচনী ডিউটির টাকা কিছু অংশ রেখেছের অফিসের খরচের জন্য বাকী টাকা বন্টন করা হয়েছে বলে স্বীকার করেন। তিনি জানান, কেহ তাকে হয়রানী করতে এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস 

জনপ্রিয়

অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরের ইউএনও অফিসের সিএ-এর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেটের সময় ১১:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১