ভিয়েনা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

তুরস্ক যাচ্ছেন অনন্ত জলিল, ঈদ কাটবে সেখানে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৮৮ সময় দেখুন

ইবি ডেস্ক: ঈদকে ঘিরে শোবিজ তারকাদের থাকে নানা পরিকল্পনা। আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল পরিবার নিয়ে ঈদ পালন করবেন দেশের বাইরে। এবার তার পছন্দ তুরস্ক।

অনন্ত জলিল জানিয়েছেন, “পরিবার নিয়ে তুরস্ক যাব। সেখানে বেড়াব আর ‘নেত্রী’ ছবি নির্মাণের বাকি কিছু কাজ সম্পন্ন করব।”

দীর্ঘ আট বছর পর সিনেমা দিয়ে আগামী ঈদুল আজহায় হলে ফিরতে যাচ্ছেন অনন্ত জলিল। ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমা চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি দিতে যাচ্ছেন বলে ‘শতভাগ’ নিশ্চিত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এ প্রযোজক ও চিত্রনায়ক।

‘দিন : দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্ক যাচ্ছেন অনন্ত জলিল, ঈদ কাটবে সেখানে

আপডেটের সময় ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২