ভিয়েনা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে

ইবিটাইমস ডেস্ক : দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের কল্যাণে কাজ করছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী ১৬ বছর জনগণের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষ আর ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন দেখতে চায় না।

তিনি বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করা হয়নি। এ অঞ্চলে গ্যাসলাইন কিংবা ইপিজেড স্থাপনের উদ্যোগও নেওয়া হয়নি। জনগণের প্রতি দরদ না থাকায় দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটাধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যারা গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়—এনাফ ইজ এনাফ।

জনগণের নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের শিল্প-কারখানা গড়ে তোলা, কৃষি উৎপাদন বাড়ানো, শিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের লক্ষ্য।

মহেন্দ্রনগর খাল পুনঃখননের সুফল তুলে ধরে তিনি বলেন, খালের পানি কৃষকদের সেচের কাজে আসবে এবং স্থানীয় বাসিন্দাদের পানির সংকট কমাবে। খালের বিভিন্ন অংশ তরুণদের মধ্যে বরাদ্দ দিয়ে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের সুযোগ তৈরি করা হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তালিকা তৈরির কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে প্রাথমিকভাবে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবারের নারী মাসে আড়াই হাজার টাকা করে সরকারি সহায়তা পাবেন।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মানী দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তিত্বকে এই সম্মানীর আওতায় আনা হবে।

শিক্ষা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরের শুরুতে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ছেলে-মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

উত্তরাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্যাসলাইন স্থাপন করা সম্ভব হলে এ অঞ্চলে বিনিয়োগ ও শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক মাসে পাঁচ লাখ যুবককে বিদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি শ্রমিকদের কম খরচে বিদেশে যাওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এক দিনের সফরে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছান তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে মানুষের ভিড় জমে। শিশুদের বর্ণিল ডিসপ্লে ও দলীয় নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল।

সফরের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ঢাকা/এসএস

জনপ্রিয়

পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেটের সময় ১১:২৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬