ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য- চরমোনাই পীর

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হলো শরীয়াহ ও ইসলামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাদের নির্বাচনী ইশতেহারে শরীয়াহ ও ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছিল। তবে অন্য কোনো ইসলামী দল জাতির কাছে এমন অঙ্গীকার করতে পারেনি।

বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান কাসেমী, ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা সালাউদ্দিন বেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি প্রফেসর এএমএম কামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মো. মোসলেহ উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজগর মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

আপডেটের সময় ০২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬