ইবিটাইমস ডেস্ক : এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বৈঠক শুরু হয়। গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় ভোর ৫টার দিকে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের একজন সংবাদদাতার বরাতে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিক দলও বৈঠক শুরুর ও শেষ হওয়ার সময় নিশ্চিত করেছে।
ট্রাম্পের দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময়ে পুতিন ও ট্রাম্পের মধ্যে এটি ছিল অষ্টম সরাসরি বৈঠক। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক।
এর আগে প্রায় ১৫ মাস আগে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে সর্বশেষ বৈঠক করেছিলেন পুতিন ও ট্রাম্প।
চীনের শেনঝেন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
ঢাকা/এসএস






















