ভিয়েনা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে

কালীগঞ্জে ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • ১৭৬ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদি জামান মনিরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে হয়রানির অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে।
সাংবাদিক না হলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি,জোর জবরদস্তিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষকে হয়রানি করছে সনজিৎ কুমার দে নামের এক ব্যক্তি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সনজিত কুমার দে নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি খুলে স্থানীয় সম্মানিত ব্যক্তিদের নামে অপপ্রচার চালিয়ে হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ায় তাঁর ভয়ে কেউ মুখ খুলতে পারে না।
প্রতরণার শিকার জুয়েলারী ব্যবসায়ী আনন্দ মোহন বিশ্বাস জানান, সনজিত নামের ওই ব্যক্তি ভ্রমণ টিভির সাংবাদিক পরিচয়ে আমাকে হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।
বারোবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল বারী জানান, ইউপি সদস্য মনির খুব সজ্জন মনের একজন ব্যক্তি তাকে নিয়ে অপপ্রচার এটা আমাদের জন্য দুঃখজনক। সনজিত নামের ওই ব্যক্তি এর আগেও বিভিন্ন ব্যক্তিকে সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকি দিয়ে টাকা আদায় করেছে তা আমাদের কাছে প্রমাণ আছে। আমরা বিষয় টা স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে সনজিত কুমার দে জানান, আমি আগে সাংবাদিকতা করতাম তবে এখন করিনা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ ইমন/ইবিটাইমস
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালীগঞ্জে ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচার

আপডেটের সময় ০১:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩