ভিয়েনা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ১৬৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায় সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের কাজীগাও গ্রামে এক অভিযান চালায়। এ সময়

মাদক মামলার দেড় বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত আসামী লাকসু মিয়া (২৯) কে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজীরগাও গ্রামের  গাজী মিয়া তালুকদারের ছেলে।

এছাড়াও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে   উপজেলার সুতাং বাজারে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলার  আসামী ও মহিলাদেরকে উত্যক্তকারী মোঃ সুজন মিয়া (৩৫) কে গ্রেফতার করে।  সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাজাপ্রাপ্ত আসামীও একজন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুইটি  মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার

আপডেটের সময় ০১:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১