ভিয়েনা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন ডেটা সেন্টারের মুনাফায় স্থানীয়দের অংশীদার করার আহ্বান ট্রাম্পের

শায়েস্তাগঞ্জে শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম দাবা খেলার ফাইনাল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ১৭৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম’  আন্তঃউপজেলা দাবা প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে  আক্কাছ মিয়া ও রানার্সআপ হয়েছে মোঃ তাজুল ইসলাম।

শুক্রবার (১২ মার্চ) রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রেসক্লাবে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন,শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার।

বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, খেলা কমিটির আহবায়ক আজিজুর রহমান ফয়সল, বীর বিক্রমের সন্তান বজলু মিয়া প্রমুখ।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । একই সাথে সাবেক সচিব অশোক মাধব রায়কে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

এরপূর্বে ২০ ফেব্রুয়ারি শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম’ আন্তঃউপজেলা দাবা প্রতিযোগীতার উদ্বোধন হয়। এতে ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ  করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জে শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম দাবা খেলার ফাইনাল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১