ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ডেটা সেন্টারের মুনাফায় স্থানীয়দের অংশীদার করার আহ্বান ট্রাম্পের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫৫ সময় দেখুন

ডেটা সেন্টারের মুনাফায় স্থানীয়দের অংশীদার করার আহ্বান ট্রাম্পের

ইবিটাইমস ডেস্ক : ডেটা সেন্টার পরিচালনাকারী কোম্পানিগুলোকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ‘লভ্যাংশ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার তিনি বলেন, এ ধরণের স্থাপনা স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলতে এ উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি আরও ডেটা সেন্টার নির্মাণের ওপর জোর দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করতে ডেটা সেন্টার নির্মাণের পক্ষে রয়েছেন ট্রাম্প। তবে দেশটির বিভিন্ন এলাকায় এসব প্রকল্প স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েছে। এ ক্ষেত্রে বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কোম্পানিগুলো যদি তাদের ডেটা সেন্টারকে জনপ্রিয় করে তুলতে চায়, তাহলে স্থানীয় জনগোষ্ঠীকে ও সেখানকার বাসিন্দাদের ‘লভ্যাংশ’ দিক।’

তিনি আরও লেখেন, ‘আমি পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। কোনো এলাকায় যে ডেটা সেন্টারগুলো ব্যাপক অজনপ্রিয় ছিল, আর্থিক সমঝোতা হওয়ার পর সেগুলোই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সমঝোতা করুন, আর এগুলো নির্মাণ করুন!!!’

শিল্পখাতটির বিরুদ্ধে স্থানীয়দের প্রতিরোধের ওপর নজর রাখা সংস্থা ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্থানীয়দের বিরোধিতার কারণে অন্তত ৭৫টি ডেটা সেন্টার প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় অথবা বিলম্বিত হয়।

জনমত জরিপে দেখা গেছে, ডেটা সেন্টার নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেই বিরোধিতা রয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিষয়টি একটি ইস্যু হয়ে উঠেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেটা সেন্টারের মুনাফায় স্থানীয়দের অংশীদার করার আহ্বান ট্রাম্পের

আপডেটের সময় ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬