ভিয়েনা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার

সানজিদা আক্তার মোহনা : আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

তিনি বলেছেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। এখন নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন।
বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না।

ভোলার গ্যাসসম্পদ প্রসঙ্গে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং এর পরিমাণ দেশের বর্তমান গ্যাসের মজুতের সমপর্যায়ের বলে মনে হচ্ছে। ভোলায় আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাও রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ভোলার মানুষের গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে তাঁরা এ নিয়ে কষ্ট করছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। বিষয়টি নিয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

নিজ নির্বাচনী এলাকা লালমোহন–তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার

আপডেটের সময় ০৬:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬