ভিয়েনা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৭১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্রের হত্যাকারী আব্দুল্লাহ আল মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার সকালে লালমোহন থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন ও সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবোরধ করে আধাঘন্টার মতো বিক্ষোভ করা হয়।
এ সময় বক্তারা বলেন, একজন মেধাবী কলেজছাত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ দ্রুততম সময়ে প্রধান অভিযুক্ত মানিককে আটক করায় আমরা ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই ঘাতককে যেন সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করা হয়। এছাড়া বিচারকার্যে কোনো ধরনের অবহেলা বা আসামিকে ছাড় দেয়ার চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মানিকের এলোপাথারি ছুরিকাঘাতে নিহত হন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল নয়ন। ঘটনার পর হত্যাকারী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় লালমোহন থানা পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আপডেটের সময় ০২:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬