ভিয়েনা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

বিএনপি’র ঘরে অশান্তির আগুন জ্বলছে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ১৩১ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপি’র ঘরে।

ওবায়দুল কাদের শনিবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। দেশের সব জায়গায় নাকি অশান্তির আগুন দেখতে পায়। আসলে এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।’

ওবায়দুল কাদের  বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এ দেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপি’র রাজনীতি প্রতিষ্ঠিত।

বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবী করে তিনি বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী।

ঢাকা/ইবিটাইম/এমএইচ

জনপ্রিয়

দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি’র ঘরে অশান্তির আগুন জ্বলছে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৩:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১