ভিয়েনা ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

পিরোজপুরে পুকুরে মিললো আটলান্টিক সাগরের „টারপোন“ মাছ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ৯৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে পুকুরে মিললো আটলান্টিক মহাসগরের ‘টারপোন’ মাছ। শুক্রবার (২১মে) এ মাছটি পাওয়া গেছে পৌর শহরের শিকারপুর এলাকার তানভীর আহম্মেদের পুকুরে।

ওই পুকুর মালিক তানভীর আহম্মেদ জানান, ওই দিন সকালে বড় ভাই (স্ত্রী’র ভাই) মো. আজাদ হোসেন জাল দিয়ে বাড়ির ব্যবহৃত পুকুরে মাছ ধরতে গিয়ে তার জালে ধরা পড়ে। অন্যান্য মাছ ধরার পরে অনেক সময় বেঁচে থাকলেও এ মাছটি উপরে উঠাবার সামান্য কিছু সময়ের মধ্যে মারা যায়।মাছটির ওজন হয়েছে এক কেজির একটু বেশী। পরিবারের সদস্যরা ওই দিন দুপুরে মাছটি রান্না করে কিছু অংশ খান।এখন মাছটির মাথা ও লেজে সহ কিছু মাছ রয়েছে।  মাছটি খেতে বেশ সুস্বাধু। মাছটি দেখতে অনেকটা ইলিশ মাছের মতো হলেও এর মুখ ও সামনের অংশ সম্পূর্ন আলাদা।

তিনি জানান, গত দু’বছর আগে চাষের উদ্দেশ্যে তিনি দু’দফা কার্প জাতীয় মাছ  ছেড়েছেন। তবে তার পুকুরে নদীর সাথে কোন নালা বা যোগাযোগ নাই।

পিরোজপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানা জানান, মাছটির খোঁজ নিতে আগামী দিন (শনিবার) ওই পুকুর পরিদর্শন সহ যাবতীয় তথ্য নিতে হবে। পুকুরের অবস্থান সহ সরেজমিন পরিদর্শন করে বাকীটা নিশ্চিত হওয়া যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুল বারী বলেন, এমন মাছের সন্ধ্যান আমাদের দেশে এখানো মিলে নি। তবে পুকুরের অবস্থান পরিদর্শন করে নিশ্চিত করে মাছের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে পুকুরে মিললো আটলান্টিক সাগরের „টারপোন“ মাছ

আপডেটের সময় ০৪:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১