ভিয়েনা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করল শিল্পী সমিতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ১৫৬ সময় দেখুন

ঢাকা: মাদক মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। একইসঙ্গে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একার সদস্যপদও স্থগিত করা হয়েছে।

শনিবার সমিতির কার্যনির্বাহি কমিটির বৈঠক শেষে এক  সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মিশা সওদাগর এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থাগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সমিতির গঠনতন্ত্রের ৬ এর খ এবং ৯ এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন  করে কোনো কাজে জড়িয়ে গেলে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।”  মিশা সওদাগর বলেন, “তা‌দের বিরুদ্ধে অ‌ভিযোগ প্রমা‌ণিত না হ‌লে তারা সদস্যপদ ফি‌রে পা‌বেন।”

জানা গেছে, সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনও কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে যদি প্রমাণ হয় তিনি নির্দোষ, তাহলে ফিরে পাবেন পদ। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন।

গত বুধবার পরী মণির বাসায় অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নানা ব্র্যান্ডের বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড), ইয়াবা এবং আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে। বর্তমানে এই চিত্রনায়িকা রিমান্ডে আছেন। তাঁর মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করল শিল্পী সমিতি

আপডেটের সময় ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১