ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৭৫ সময় দেখুন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (২৮ আগস্ট) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকাশিত সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলছে। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

শুক্রবার দিনের বিভিন্ন সময়ে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সরকারি হিসাব পাওয়া গেছে; সকালে নেপাল পুলিশ ৪৬৯টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল।

উল্লেখ্য যে, গত বুধবার (২৬ আগস্ট) নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় হিমবাহ ধসের পর বিপুল পরিমাণ পানি, কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে রাসুয়াসহ বিভিন্ন জেলার গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারী দলগুলো দুর্গত এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। হেলিকপ্টারের পাশাপাশি ভারী যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচে নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।

উদ্ধার অভিযান চললেও দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, ধ্বংস হয়ে যাওয়া সড়ক ও সেতু এবং নতুন করে বন্যার ঝুঁকির কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব না পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

আপডেটের সময় ০৭:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬