ভিয়েনা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

গাছে ঝুলছিল স্কুল ছাত্রীর মরদেহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ১১১ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আম গাছের সাথে ঝুলে থাকা দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি উপজেলার হাকিমপুর ইউনিয়নের আজাদনগর গ্রামে।মৃত স্কুল ছাত্রী ওই গ্রামের শুকুর আলী মন্ডলের মেয়ে লাকী খাতুন(১৪)। সে বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।পরিবারের অভিযোগ তাকে হত্যা করে মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

প্রতিবেশী ওহিদুল ইসলাম বলেন, রবিবার সকাল ৬টার দিকে মাঠে পেয়াজ বীজের জমি দেখতে যায় এরপর দেখি আমার জমির আমগাছের সাথে কি যেন ঝুলছে।কাছে গিয়ে দেখি মরদেহ এরপর তাদের পরিবারের কাছে সংবাদ দিই।

লাকির মা ছালেহা খাতুন বলেন, আমার মেয়ের সাথে একই গ্রামের সদু জোয়ার্দ্দারের ছেলে মারুফ জোয়ার্দ্দারের ঘনিষ্ট সম্পর্ক ছিল। রাত ৩টার দিকে মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোজাখুজি করি।সকাল ৬টার দিকে ওহিদুল ইসলাম এসে খবর দেয় তোমার মেয়ের মরদেহ গাছের সাথে ঝুলছে ।এরপর সেখানে গিয়ে আমার মেয়ের মরদেহ দেখতে পায় তবে আমার বিশ্বাস আমার মেয়ের হত্যার পিছনে মারুফ রয়েছে।

এদিকে মারুফ জোয়ার্দ্দার জানান, মেয়েটির সাথে আমার চাচা ভাতিজির সম্পর্ক ছিল।ওদের বাড়িতে যাতায়াতের সুবাদে জানাশুনা ছিল।তবে এই মৃত্যু বিষয়ে আমি কিছু জানি না।

শৈলকুপা থানা অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ/ ইবিটাইমস

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাছে ঝুলছিল স্কুল ছাত্রীর মরদেহ

আপডেটের সময় ০৫:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১