ভিয়েনা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি জেল-জুলুম পেরিয়ে চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় সাইফুজ্জামান রিন্টু মুন্সি লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা রোধে ঝালকাঠিতে সচেতনতামূলক কর্মসূচি নুরে আলম হত্যা: চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার ৫১ লাখ টাকা পাঠিয়েও নিঃস্ব, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা ঝালকাঠিতে নতুন ৩৫ সার ডিলার নিয়োগ, মোট ৬৯ ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

জেল-জুলুম পেরিয়ে চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় সাইফুজ্জামান রিন্টু মুন্সি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

জেল-জুলুম পেরিয়ে চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় সাইফুজ্জামান রিন্টু মুন্সি

শেখ ইমন. ঝিনাইদহ : রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও কারাবরণের অভিজ্ঞতা পেরিয়ে এবার জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়নের সাইফুজ্জামান রিন্টু মুন্সি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। স্থানীয়দের মধ্যেও তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন অনেকে।

সাইফুজ্জামান রিন্টু মুন্সি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন রিন্টু মুন্সি। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটবে।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রসঙ্গে সাইফুজ্জামান রিন্টু মুন্সি বলেন, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। অতীতে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি। সুযোগ পেলে হরিশংকরপুর ইউনিয়নকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার কাছে দলীয় পরিচয়ের চেয়ে মানুষের পরিচয় বড়।’

তিনি আরও বলেন, বাল্যবিয়ে বন্ধ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করতে চান তিনি। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সমানভাবে নাগরিক সেবা পায়, সেটিই হবে তাঁর অগ্রাধিকার।

জনপ্রিয়

চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেল-জুলুম পেরিয়ে চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় সাইফুজ্জামান রিন্টু মুন্সি

আপডেটের সময় ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬