ভিয়েনা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপীয় ইউনিয়নে পার্সেলের ওপর নতুন ২ ইউরো ফি কার্যকর ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ১০ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রোহিঙ্গা ও জুলাই সনদ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার জিপিএ-৫ পেয়েও ঘরে ফেরা হলো না রাকিবুলের, পরিবারে কান্নার মাতম হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর ইকবাল মোল্লা।

বিকেলে ইউনিয়নের শেখপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। এ সময় নির্বাচনী অঙ্গীকারসংবলিত একটি ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন জাফর মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ উপলক্ষে শেখপাড়া বাজারে স্থানীয় মানুষের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর জোয়ার্দার, শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর জোয়ার্দার, শেখপাড়া বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হাকিম মোল্লা এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গাজী শেখ।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ঘোষণার পর জাফর ইকবাল মোল্লা বলেন, ‘ত্রিবেণী ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি। আবারও দায়িত্ব পাওয়ার সুযোগ হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক-সন্ত্রাসমুক্ত পরিবেশ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার দেব।’

তিনি আরও বলেন, ‘কোনো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি পরিকল্পিত ইউনিয়ন গড়ে তুলতে চাই।’

জাফর ইকবাল মোল্লার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইউরোপীয় ইউনিয়নে পার্সেলের ওপর নতুন ২ ইউরো ফি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

আপডেটের সময় ১১:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬