ভিয়েনা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা! অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী ৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

এল নিনোর প্রভাবে পর্যটকদের জন্য সাময়িক বন্ধ আর্জেন্টিনার ইগুয়াজু জলপ্রপাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কায় আর্জেন্টিনার মনোমুগ্ধকর ইগুয়াজু জলপ্রপাত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইগুয়াজু জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানায়, ইগুয়াজু নদীতে পানির প্রবাহ প্রতি সেকেন্ডে ১২ হাজার ঘনমিটার ছাড়িয়ে যাওয়ায় পর্যটকদের চলাচল ও জনসাধারণের প্রবেশাধিকার সাময়িকভাবে সীমিত করা হয়েছে। নদীতে পানির এই প্রবাহ স্বাভাবিক গড়ের ছয় গুণেরও বেশি।

এক বিবৃতিতে ইগুয়াজু জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানায়, ‘মানুষের চলাচল ও জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকাগুলোতে প্রবেশের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

পরে কর্তৃপক্ষ জানায়, নদীর পানিপ্রবাহ ধীরে ধীরে কমে আসায় মঙ্গলবার থেকে এলাকাটি পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে।

এর আগে, ২০২৩ ও ২০২৪ সালে এল নিনোর প্রভাবে সৃষ্ট বন্যার কারণে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এই জাতীয় উদ্যান বন্ধ রাখতে হয়েছিল।

জাতিসংঘের বিশেষজ্ঞরা জলবায়ুর এ প্রাকৃতিক প্রভাবের একটি অত্যন্ত শক্তিশালী পর্যায় আসার পূর্বাভাস দিয়েছেন। এল নিনোর কারণে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে এবং আবহাওয়া হয়ে ওঠে অনিয়মিত।

আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত মাসে দেশটির উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
সংস্থাটির মতে, বৃষ্টিপাতের এই ধরন শক্তিশালী এল নিনোর সময় দেখা দেওয়া পরিস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এদিকে, প্যারাগুয়ে সীমান্তে অবস্থিত একটি জলবিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, পারানা নদীতে সেপ্টেম্বরে পানির প্রবাহ ঐতিহাসিক গড়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি ছিল। চলতি অক্টোবরের এ পর্যন্ত তা বেড়ে গড়ের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উরুগুয়ে নদীর তীরবর্তী এলাকায় বন্যা দেখা দেওয়ায় বেশ কয়েকজন বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এল নিনোর প্রভাবে পর্যটকদের জন্য সাময়িক বন্ধ আর্জেন্টিনার ইগুয়াজু জলপ্রপাত

আপডেটের সময় ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬