ভিয়েনা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

আয়ারল্যান্ডে সংবর্ধনা পেলেন আবাই’য়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ১১৮ সময় দেখুন

কাজী মাহফুজ রানা, আয়ারল্যান্ডঃ আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের “সংগঠন অল বাংলাদেশ এসোসিয়েশন অব আয়ারল্যান্ড-আবাই” বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে আইরিশ প্রশাসনের‌ দৃষ্টি কেড়েছে।

আবাই সংগঠন পরিচালনায় ২৬ জন নির্বাহী সদস্য ও ২৫ সদস্যের উপদেষ্টা মন্ডলী কাজ করছেন। সংগঠনটি যাত্রা শুরু অল্প সময়ের মধ্যেই আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশী পরিবার ও সন্তানদের আরবি এবং  বাংলা শিক্ষা প্রসারে  উৎসাহি করতে নানা উদ্যোগ গ্রহন করেছে।

আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও কোনো দেশেই দূতাবাস নেই। তবে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপনে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে আবাই।

সম্প্রতি লিমেরিক, সাউথ কোর্ট হোটেলে সংগঠনটির উদ্যোগে উপদেষ্টা মন্ডলির সদস্যদের সংবধর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত উপদেষ্টা মন্ডলির সদস্য, লিমেরিক, কর্ক, কেরী , কিলার্নি , ডাব্লিন ও গল‌ওয়ে সহ আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে অতিথিরা অংশ নেন।  আনন্দঘন ও উৎসবমুখর এ অনুষ্ঠানে  ডাবলিনের কাউন্সিলর ও লিমেরিকের সিটি মেয়র আজাদ তালুকদারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাইয়ের সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গিরদার ও সঞ্চালনা করেন আবাইয়ের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক আনোয়ার।

অনুষ্ঠানে প্রবাসে সাংবাদিকতায় অবদান রাখায় সাংবাদিক ও কবি কাজী মাহফুজ রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নৈশভোজ শেষে সংগঠনটির সফলতা  ও ভবিষ্যৎ নানা উন্নয়ন মূলক কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় জানান বক্তারা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি আবাইয়ের  সহ-সভাপতি আজিজুর রহমান মাসুদ , শাহীন রেজা , মনিরুল ইসলাম , এস এম হাসান, কাজী শাহ আলম, ইনজামামুল হক জুয়েল, মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া,  ডাঃ মুছাব্বির হোসাইন, কবি জাকিয়া রহমান, কবি ও লেখক সাজেদুল ইসলাম রুবেল, মহিলা সম্পাদিকা শম্পা লিলি, মোঃ জহিরুল ইসলাম, ঝিনুক আলী, মামুন , মোঃ রবিউল আলম, মাহমুদুল হাসান চৌধুরী  সোহেল, মজিবুল হক, সাংবাদিক আব্দুর রহিম ভুঁইয়াসহ অনেকেই বক্তব্য রাখেন।

ইউরোপ ডেস্ক/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আয়ারল্যান্ডে সংবর্ধনা পেলেন আবাই’য়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা

আপডেটের সময় ০৪:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪