ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল দায়িত্বের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের

ইবিটাইমস ডেস্ক : ব্যাট হাতে রানখরার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন লিটন দাস। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাটিং ও উইকেটকিপিং—দুই বিভাগেই নজর কাড়ছেন বাংলাদেশের এই তারকা। এবার টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করেছেন লিটন। তাঁর এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটেও নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিনে উইকেটের পেছনে আটটি ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এর আগে এক টেস্টে বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদ পাইলটের দখলে।

২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে সাতটি ডিসমিসাল করেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। লিটনের পারফরম্যান্স সেই রেকর্ড ছাড়িয়ে যায়।

ব্যাট হাতেও এই টেস্টে অবদান রেখেছেন লিটন। দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করে উইকেটকিপিংয়ের কীর্তিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছেন তিনি।

অন্যদিকে, এক টেস্টে দুটি অর্ধশতক ছাড়াই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত। তাঁদের প্রত্যেকের নামের পাশে রয়েছে ১১টি ডিসমিসাল।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের

আপডেটের সময় ০২:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬