ভিয়েনা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২০৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের অবদান এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলোচনা করেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীরের হোসেন।

মেজর অব : হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এসময় মো. আলমগীরের হোসেন বলেন, মেজর হাফিজ উদ্দিন শুধু ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) নয়, পুরো বাংলাদেশের সম্পদ। তিনি ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। সচ্ছলতায় শিখরগড়া বৃক্ষ। এ রকম সৎ, যোগ্য, প্রাজ্ঞ রাজনীতিবিদ খুঁজে পাওয়া কঠিন। আগামী সংসদ নির্বাচনে মেজর হাফিজ উদ্দিন কে নির্বাচিত করতে শিক্ষক কর্মচারীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন এই সাধারণ সম্পাদক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোছলে উদ্দিন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন মনু, রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান কামরুলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ আরো অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা

আপডেটের সময় ০৩:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫