ভিয়েনা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস আলী মন্ডল নামে এক ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস আলী মন্ডল জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজ উদ্দিন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, সিরাজ উদ্দিন স্ত্রী, প্রতিবন্ধী বড় ছেলে শেখ ফরিদ ও ছোট ছেলে ইউনুস মন্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। ইউনুস কোনো কাজ করতেন না। এ কারণে তাঁর মা ফুলমালা বেগম প্রায়ই তাঁকে বকাঝকা করতেন। এ নিয়ে মা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৫ জুলাই বিকেলে বাড়িতে ফেরার পর ইউনুসকে বকাঝকা করেন তাঁর মা ফুলমালা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস মায়ের গলা চেপে ধরেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে চলে যান ইউনুস।

পরে স্থানীয়রা ফুলমালা বেগমকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম পরদিন মির্জাপুর থানায় ভাই ইউনুসের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া ওই দিনই আসামিকে গ্রেপ্তার করেন। পরে ইউনুস আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে ২০২৬ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত ইউনুস আলী মন্ডলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেটের সময় ০১:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬