ভিয়েনা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৮৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : দেশব্যাপী একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোলার লালমোহন উপজেলার ৯টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ৩৩২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩৩৬ জন শিক্ষার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিয়েছে ।

জানা যায়, এ বছর লালমোহনে নতুন কেন্দ্রে নয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরমধ্যে লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমী ৮৬ জন, ইসলামিক মডেল মাদরাসা ৬৪ জন, লালমোহন মডেল একাডেমীর ৪০ জন, লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ৫৭ জন, রায় চাঁদ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ১৬ জন, বাংলাবাজার মডেল একাডেমীর ১৬ জন, সেকান্তরনগর একাডেমীর ৩৪ জন, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল অ্যান্ড মাদরাসার ১০ জন ও এ. রব ইংলিশ মিডিয়াম স্কুলের ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান ও হল সচিবের দায়িত্ব পালন করেন লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমীর প্রাথমিক শাখার প্রধান ‌মনজুরুল ইসলাম।

পরীক্ষার হল সুপার আজিম উদ্দিন খান বলেন, এ বছর লালমোহনে কেন্দ্রটি নতুন এনেছি। বৃত্তি পরীক্ষায় অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। শিশু শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এই পরীক্ষার ধারা অব্যাহত থাকবে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম হল পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের এই মেধা বিকাশের প্রতিযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫