ভিয়েনা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

আগামীকাল লালমোহনে মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা দেবে বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ায় আগামীকাল (শনিবার) লালমোহনে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গণসংবর্ধনা দেবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৭৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আগামীকাল শনিবার সকালে লালমোহনে আসছেন।

তার আগমন উপলক্ষ্যে লালমোহন উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, স্বাগত তোরণ সাজিয়ে রেখেছেন। উপজেলা জুড়ে চলছে প্রস্তুতি, বৈঠক ও সমন্বয় কার্যক্রম।

বিএনপির স্থানীয় নেতারা বলেন, তাঁর এই সফর রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি ও মাঠ পর্যায়ে বিএনপি সংগঠনকে আরও সক্রিয় করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীকাল লালমোহনে মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা দেবে বিএনপি

আপডেটের সময় ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫