ভিয়েনা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯ বরিশালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ইউকেএম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

রোববার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শাহ আসিফ রহমান বলেন, আগামী বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টাকে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন।

আসিফ রহমান আরও জানান, সফরের তৃতীয় দিনে (১৩ আগস্ট) অধ্যাপক ইউনূস ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা আজ সোমবার (১১ আগস্ট) তিনদিনের সরকারি সফরে মালয়েশিয়া রওনা হয়েছেন। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।
ঢাকা/এসএস

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ইউকেএম

আপডেটের সময় ১২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫