ভিয়েনা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়া দশমী আজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

বিজয়া দশমী আজ

ইবিটাইমস ডেস্ক : আজ বিজয়া দশমী। পূজা, পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দেবী দুর্গাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিনের আনুষ্ঠানিকতা। পূজার সূচি অনুযায়ী, সকালে দশমী পূজার পুষ্পাঞ্জলি ও পূজা সমাপন হয়েছে।

এবার প্রতিমা নিরঞ্জনের (বিসর্জন) শুভক্ষণ দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রাজধানীতে বেলা ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে।

গত বছর ঢাকায় ১০টি ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। ঘাটগুলো হলো— বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, আমিনবাজার ব্রিজঘাট, বসিলা ব্রিজঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।

মহাদশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের দুর্গোৎসব। এদিকে, সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে ওয়াইজঘাটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিজয়া দশমী আজ

আপডেটের সময় ১১:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬