ভিয়েনা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২ লালমোহনে শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’ চেয়ারম্যান নয়, মানুষের ভালোবাসা নিয়ে হৃদয়ে বেঁচে থাকতে চাই: নিজাম উদ্দিন ছেলের বউয়ের অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা মা! স্বৈরাচার ফেরার পথ তৈরি হলে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: তারেক রহমান দেলদুয়ারে গৃহবধূকে গণধর্ষণ, ৬ আসামির যাবজ্জীবন গাজীপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক যুবক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় ভিয়েনা, বাড়ছে পর্যটন

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ইউকেএম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৯৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

রোববার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শাহ আসিফ রহমান বলেন, আগামী বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টাকে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন।

আসিফ রহমান আরও জানান, সফরের তৃতীয় দিনে (১৩ আগস্ট) অধ্যাপক ইউনূস ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা আজ সোমবার (১১ আগস্ট) তিনদিনের সরকারি সফরে মালয়েশিয়া রওনা হয়েছেন। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ইউকেএম

আপডেটের সময় ১২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫