ভিয়েনা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ঝালকাঠিতে কাবিখা-কাবিটা প্রকল্পে চাল ও অর্থ বরাদ্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬৩ সময় দেখুন

ঝালকাঠি জেলা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে ১ম ও ২য় কিস্তির আওতায় ৩৪৫.২৪০৪ মে.টন চাল ও ৩,৪১,৪৮,৮৪৭ টাকা বরাদ্দ করেছে সরকার।

বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৪ হাজার ৩৪৯.৫৬৯ মেট্রিক টন চাল ও ৫৯ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৩২ টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের মাধ্যমে বরাদ্দকৃত খাদ্যশস্য উপজেলা ভিত্তিক বিভাজন মতে শর্ত অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। এই বরাদ্দের আওতায় আওতায় ঝালকাঠির ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ৮৫.৭৭০৮ মে.টন চাল, কাঠালিয়া উপজেলায় ৭২.৯৪৯৫ মে. টন, নলছিটি উপজেলায় ১০১.৩২০১ মে.টন এবং রাজাপুর উপজেলায় ৮৫.২ মে.টনসহ ৩৪৫.২৪০৪ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং ঝালকাঠি জেলার ৩টি উপজেলায় ৩ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৮৪৭ টাকা বরাদ্দ করেছে।

এই বরাদ্দ অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলায় ১ কোটি ২০লাখ ৭ হাজার ৯১০টাকা, কাঠালিয়া উপজেলায় ১ কোটি ২ লাখ ১২ হাজার ৯৩১ টাকা এবং রাজাপুর উপজেলায় ১ কোটি ১৯লাখ ২৮ হাজার ৫টাকা বরাদ্দ করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস/এসএস 

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে কাবিখা-কাবিটা প্রকল্পে চাল ও অর্থ বরাদ্দ

আপডেটের সময় ০৭:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫