ভিয়েনা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

তোমাকে দেখতে চাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ১১০ সময় দেখুন

মুনতাহা আক্তার বীথিঃ আমি তোমাকে দেখতে চাই

গ্যালারির স্কিনে নয়,তোমাকে ছুঁতে চাই সহস্র এমবিপিএস স্পীডের ভিডিও কলের পার্টিশনে নয়।

ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও সাইবারের সব তার কেটে নেটওয়ার্কের বাহিরে।

উন্মাদ আকাশ, বিদ্যুৎ চমকানো গগনে,

হৃদয়ে যখন জাগে নেশা কদম তলায় পবনে,নবঘন সিক্ত বৃষ্টির পরশে

কদম গুচ্ছের সোনালী জালি ছিড়তে ছিড়তে, ছাতা বেয়ে বৃষ্টি পানি ছুঁইতে তোমাকে চাই।

তোমাকে চাই নবঘন আষাঢ়ে উন্মুক্ত মাঠে থৈ থৈ পানিতে

একসাথে পা ভিজাতে, বৃষ্টিতে ডিঙ্গি নৌকার বৈঠায়, দুই পাশের অযুত শোভায়

পালের শাড়িতে তোমার নাম আলপনায়,তোমাকে চাই

সামনে সমুদ্র রেখে মুখোমুখি হাজার ঝিনুকের মাঝে

হুডিতোলা রিকশায় ব্যস্ত শহরতলীর আঙিনায়,

তোমাকে সাত কদমের রাস্তায় হাতে বাদামের খোসায়….

মুনতাহা আক্তার বীথি, কবি ও লেখিকা/ইবিটাইমস 

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তোমাকে দেখতে চাই

আপডেটের সময় ০৭:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪