ভিয়েনা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি, প্রশংসায় ভক্তরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

নীল পোশাকে জয়া আহসান, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে কলকাতার সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকের কাছেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। নীল রঙের পোশাকে তোলা ছবিগুলোতে তার উপস্থিতি ও চোখের চাহনি নজর কেড়েছে অনুরাগীদের। ছবি প্রকাশের পরপরই তার সাজ ও উপস্থিতি নিয়ে প্রশংসায় মেতেছেন ভক্তরা।

ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’

ছবিগুলোতে নীল পোশাকে জয়ার স্বাভাবিক ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

রুবেল নামে এক ভক্ত মন্তব্য করেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দেখি।’

সালাউদ্দিন নামে আরেকজন লিখেছেন, ‘হুম, জানি আমার বিরহে কাতর হয়ে আছো, তাই বলে গরমে এই জামা পরে নিজেরে কষ্ট দেওয়ার মানে আছে? আরেকটা কথা, হেব্বি লাগছে।’

হুমায়ূন কবীর লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’

আরেক ভক্ত শারমিন ফারা মন্তব্য করেন, ‘উনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

অন্য এক অনুরাগী লিখেছেন, ‘নীলটা আপনার ওপর যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর আপনার মুড, পুরো ভাইবটাই একদম নিজের মতো।’

জয়ার নতুন ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। নীল পোশাকে তার নতুন লুক এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতিই এখন আলোচনায়।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি, প্রশংসায় ভক্তরা

আপডেটের সময় ১২:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬