ভিয়েনা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় ইরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় ইরান

ইবিটাইমস ডেস্ক: পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা এবং জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়েও দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এসব তথ্য জানান।

বাঘেই বলেন, যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের অবস্থান ও শর্ত স্পষ্টভাবে জানানো হয়েছে। অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে।

হরমুজে নিরাপদ নৌপথ নিয়ে সমঝোতা
ইরানের এই কর্মকর্তা জানান, ওমানের সঙ্গে পরামর্শ ও আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নির্ধারণে দুই দেশ একমত হয়েছে।

এ ছাড়া এই সমঝোতার বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

বাঘেই আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হবে।

কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি?
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব রয়েছে।

ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে এই সমঝোতার খবর সামনে এলো।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় ইরান

আপডেটের সময় ১২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬