ভিয়েনা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ-১ আসনের এমপির পদ স্থগিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।

এর আগে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফল অনুযায়ী এই আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহ-১ আসনের এমপির পদ স্থগিত

আপডেটের সময় ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪