ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৯১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ সহিংসতার রাজনীতিমুক্ত দেশ গড়ার দাবিতে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২১ নভেম্বর সকালে হরতাল-অবরোধমুক্ত রাজনীতির আহবান জানিয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন চন্দ্র সেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচনের আগে হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই। আমরা রাজনৈতিক সহিংসতা থেকে মুক্তি চাই। প্রতিটা দিন নির্মমতার রাজনীতিতে এগিয়ে চলছে দেশ। আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বৃদ্ধি-দ্রব্যমূল্য বৃদ্ধির রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেয়া হরতাল-অবরোধ থেকে দেশ-সমাজ-জাতিকে মুক্তি দেয়ার পক্ষে। আর তাই চাই, পুলিশ-প্রশাসন ও বিরোধী রাজনৈতিক প্লাটফর্মগুলো আমজনতার কথা ভেবে ভয়ংকর রাজনৈতিক কর্মসূচি কোনভাবেই যেন না হতে পারে, সেই দিকে দৃষ্টি দেবে। তা না হলে  আজ যেমন হরতাল-অবরোধকারী ও পুলিশ-প্রশাসনের উপর থেকে আমজনতার আস্থা উঠে গেছে, তেমন আগামীতে তা আরো দৃঢ় হবে যা আমাদের কারোই কাম্য নয়।

হাফিজা লাকী/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৬:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩