ভিয়েনা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৬২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে পারিবারিক  সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

সভায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর, খাল, বিল, নদী-নালার কাছাকাছি যেতে না দেয়া, শিশুদের সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা, শিশুরা যাতে বাথরুমের বালতির পানি নিয়ে খেলতে না পারে।  সে জন্য বাথরুমের দরজা বন্ধ রাখা এবং শিশুদের সাঁতার শেখানো ও সকল বিষয়ে মায়েদের সচেতন থাকাসহ বিভিন্ন বিষয় আলোচনা তুলে ধরেন বক্তারা।

লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় সভায় লালমোহন উপজেলায় পানিতে ডুবে মৃত্যুর উপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাবের বার্তা সম্পাদক হাসান পিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন , লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মহসিন খাঁন, (ওসি) মাহবুবুর রহমান, প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ আরো অনেকে।

উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারী মাস থেকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত বিভিন্ন লালমোহনে পানিতে ডুবে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যুু হয়েছে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩