ভিয়েনা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • ৪৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে সাড়ে ৫ বছরের একটি শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক খান সাইফুল (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গত বৃহস্পতিবার(০৪মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক খান সাইফুল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রোঙ্গাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক হিন্দু ছাত্রী গত বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে স্থানীয় গোপালপুর গ্রামের কালীদাস হালদারের বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এ সময় অভিযুক্ত ওই যুবক শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরন করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাড়ি পিরোজপুরের সদর উপজেলার নরখালী গ্রামে। সে তার নানা বাড়িতে থেকে ওই বিদ্যালয়ে পড়াশুনা করে। আর অভিযুক্ত যুবক ঝালকাঠীর নওপাড়া গ্রামের আকাব্বর খানের ছেলে। সে কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে তার ভাগ্নি জামাই আব্দুল সালেকের বাড়িতে থেকে কৃষি কাজ করে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেটের সময় ০৫:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩